ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

উৎসবের দিনেও আদালতের বারান্দায়: মিথ্যা মামলার জালে পিষ্ট ছাত্রদল নেতার আর্তি

সারা দেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতকে পার করতে হয়েছে আদালতের বারান্দায়। ঈদের চতুর্থ দিনে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে উপস্থিত হন তিনি।

আদালত প্রাঙ্গণ থেকে ক্ষোভ প্রকাশ করে এই ছাত্রনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের মতো কর্মীদের জীবনের স্বাভাবিক আনন্দগুলো কেড়ে নেওয়া হয়েছে। ঈদের দিনেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার এই পরিস্থিতিকে তিনি চরম বিড়ম্বনা হিসেবে উল্লেখ করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে রাজধানীর নয়াপল্টন থেকে আটকের পর বাসিতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণসহ একাধিক মামলা করা হয়। প্রায় ১১ মাস কারাবাসের পর তিনি জামিনে মুক্তি পেলেও বিচার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। সহকর্মীদের দাবি, বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণেই তাকে এই ধরনের গুরুতর মামলায় জড়ানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

উৎসবের দিনেও আদালতের বারান্দায়: মিথ্যা মামলার জালে পিষ্ট ছাত্রদল নেতার আর্তি

আপডেট সময় : ১০:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬