ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ভারত থেকে জ্বালানি আমদানি: আশার আলো দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

এছাড়াও, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো ভারতের কাছ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট সাড়া পায়নি। তবে, সরকার আশা করছে যে দ্রুতই এই অ্যাক্সেস পাওয়া যাবে এবং গ্রেপ্তারকৃতদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সরকারের একটি অগ্রাধিকার।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাসহ যারা ভারতে পালিয়ে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি জানান। ইরানে অবস্থানরত দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক নিরাপদে আছেন এবং তারা দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

ভারত থেকে জ্বালানি আমদানি: আশার আলো দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬