ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রুশ নৌবাহিনীর দুটি জাহাজ

চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘রেজকি’ এবং ‘সোভারচেনি’ বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে এসে পৌঁছেছে। মঙ্গলবার জাহাজ দুটি বন্দরে নোঙর করলে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, সামরিক, বিমান ও নৌ-অ্যাটাশে এবং স্থানীয় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায় রাশিয়ার জাহাজ দুটিকে।

এই শুভেচ্ছা সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সহজ হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে বলে উভয় পক্ষই আশাবাদী।

উল্লেখ্য, রাশিয়ার নৌবাহিনীর জাহাজ দুটি আগামী ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রুশ নৌবাহিনীর দুটি জাহাজ

আপডেট সময় : ০৯:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬