ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

এপ্রিলে রাজধানীর যানজট নিরসনে বড় পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের মধ্যে স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানীর যানজট সমস্যা অনেকাংশে কমে আসবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর নেওয়া পরিকল্পনার অংশ হিসেবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর—ডিএমপি, দুই সিটি কর্পোরেশনের প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, বুয়েটের বিশেষজ্ঞ এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ উপস্থিত ছিল।

মন্ত্রী জানান, সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে এবং স্বল্পমেয়াদি কোন কোন বিষয়ে কাজ করা যেতে পারে, তা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ে রেজুলেশন আকারে পরে জানানো হবে। তিনি আশা প্রকাশ করেন, এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ঢাকা শহরে যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

তিনি জানান, ট্রাফিক সিগন্যালগুলোকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। বর্তমানে সাতটি সিগন্যালে এই প্রযুক্তি কাজ করছে এবং সপ্তাহখানেকের মধ্যে আরও ছয়টি ইন্টারসেকশনে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রায় ১২০টি সিগন্যালই অটোমেশন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

এপ্রিলে রাজধানীর যানজট নিরসনে বড় পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬