ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেল এনআইএ

শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দিল্লিতে নিয়ে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতেই কলকাতা থেকে তাদের বিমানে করে রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার তাদের এনআইএর বিশেষ আদালতে হাজির করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ ভারতের জাতীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে কলকাতার বিধাননগর আদালতে এই দুই অভিযুক্তকে জেরার আবেদন জানানো হয়েছিল। প্রাথমিকভাবে বিচারক এতে সম্মতি দিলেও, পরদিন ২৩ মার্চ সকালে এনআইএ ফের একটি নতুন পিটিশন জমা দেয়। সেখানে তারা দমদম কেন্দ্রীয় কারাগারে অভিযুক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করতে চায় না বলে জানায়। এই আবেদনের প্রেক্ষিতেই বিচারক অভিযুক্তদের দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন এবং সেই অনুযায়ী তাদের রাতেই স্থানান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে গেল এনআইএ

আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬