মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক। সোমবার (২৪ মার্চ) সকাল ১১:৩০ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন এবং বিএনপি’র স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে খোন্দকার মাশুকুর রহমান জেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জেলা পরিষদ পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 























