ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বগুড়ায় জামায়াত নেতা বিএনপিতে যোগদান, নির্বাচনী রাজনীতির নতুন মোড়

বগুড়া জেলা জামায়াতের রুকন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য-মিডিয়া বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের ৭১ হোটেলে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্ত নেন।

বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, ‘বগুড়া যেহেতু বিএনপির ঘাঁটি, তাই এই দলকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলাম ছেড়ে বিএনপিতে যোগ দিলাম।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দেখেছি জামায়াত ইসলাম ধর্মের নামে মানুষের আবেগ ব্যবহার করে, যা ইসলামের মূল চেতনার সাথে সাংঘর্ষিক।’

জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে হাততালি দিয়ে স্বাগত জানান। এ সময় শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর বিএনপির সভাপতি মাফথুন আহম্মেদ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

বগুড়ায় জামায়াত নেতা বিএনপিতে যোগদান, নির্বাচনী রাজনীতির নতুন মোড়

আপডেট সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬