ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বর্ণবাদ নির্মূলে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানালো বাংলাদেশ

বাংলাদেশ বিশ্বজুড়ে বর্ণবাদ নির্মূল, সমতা প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা সমুন্নত রাখার জন্য বৈশ্বিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই আহ্বান জানান।

মঙ্গলবার (২৪ মার্চ) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনে বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে এ বিষয়ে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাখাইন ও গাজায় চলমান নিপীড়নের প্রসঙ্গ টেনে বলেন যে, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই পরিস্থিতি জাতিসংঘের মৌলিক আদর্শের পরিপন্থী এবং এটি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় দেশটি দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে, বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ইস্যুতে শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্কের সঙ্গে ভারতের নতুন অধ্যায়

বর্ণবাদ নির্মূলে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানালো বাংলাদেশ

আপডেট সময় : ০৭:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬