ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী: খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝিনাইকুড়ি নদী খনন কার্যক্রম উদ্বোধনে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই খাল খনন কাজে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করা হবে। তিনি জানান, ড্রেজার ব্যবহার করলে যেখানে ৫ লাখ টাকা খরচ হতো, সেখানে শ্রমিক ব্যবহার করলে ৭ লাখ টাকা লাগতে পারে। তবে, তিনি এই অতিরিক্ত ব্যয়কে মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা ঢাকামুখী জনস্রোত কমাতে চাই। টাকা একজনের হাতে কেন্দ্রীভূত না করে তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা ১শ জনকে জীবন-জীবিকা, বাসস্থান ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাই। এটাই আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য।”

মঙ্গলবার সকালে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে দেশের স্বার্থে একে অপরকে সহায়তা করবে।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে নদী, খাল ও জলাশয় খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার কথা স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চার বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন করে দেশকে খাদ্য রপ্তানিতে সক্ষম করে তোলা হবে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও (সার্কেল) কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

পানিসম্পদ প্রতিমন্ত্রী: খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

আপডেট সময় : ০৭:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬