ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অপেক্ষারত চালকদের উপেক্ষা করে ইউএনও’র গাড়িতে তেল, পাম্পে তোলপাড়

গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড সংলগ্ন কাদির অ্যান্ডসন্স পাম্পে এক বিরল ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জ্বালানি তেলের জন্য যখন সাধারণ মোটরসাইকেল চালক ও অন্যান্য পরিবহন চালকরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, ঠিক তখনই সন্ধ্যাবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি এসে দাঁড়িয়ে যায়। এরপর কোনো দীর্ঘ লাইন বা নিয়মকানুনের তোয়াক্কা না করে গাড়িটিতে তিন জার তেল ভরে দ্রুত চলে যায়।

এই ঘটনা প্রত্যক্ষ করে অপেক্ষমাণ চালকরা তীব্র প্রতিবাদ জানান। তেল নিতে আসা মোটরসাইকেল চালক মজিব ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে সরকার জ্বালানি সংকট নিরসনে নানা পদক্ষেপ নিচ্ছে, সেখানে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ্য দিবালোকে আইন অমান্য করছেন। আরেক মোটরসাইকেল চালক বিকেদাস জানান, তিনি চার ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তেল পাচ্ছেন না। অথচ, যিনি নিয়ম প্রয়োগের দায়িত্বে, তিনিই নিয়ম ভাঙছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ লাইলাতুল হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটি তার ব্যক্তিগত তেল নয়, বরং ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটের জন্য তেল নেওয়া হয়েছে। তবে, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, তিনি এখনো কোনো তেল পাননি এবং বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এক মাসে ৩৬ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার ছাড়ালো

অপেক্ষারত চালকদের উপেক্ষা করে ইউএনও’র গাড়িতে তেল, পাম্পে তোলপাড়

আপডেট সময় : ০৬:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬