ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাস্তবায়িত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত প্রতিটি চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই বাস্তবায়ন করা হবে। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, এই চুক্তিগুলো নিয়ে জাতীয় সংসদ এবং সংসদের বাইরেও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী সরকারের এই অবস্থান স্পষ্ট করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি জানান, এই চুক্তিটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছিল। তবে শুধু এই চুক্তিই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আরও অনেক চুক্তি রয়েছে যা দেশের অর্থনীতিকে প্রভাবিত করে।

তিনি জোর দিয়ে বলেন, “তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রতিটি চুক্তিই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব। এসব চুক্তি নিয়ে সংসদ ও সংসদের বাইরেও আলোচনা হবে।”

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা—এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের জন্য সরকার ইতিমধ্যেই কর্মসূচি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, “বিএনপি সরকার মাত্র কিছুদিন ক্ষমতায় এসেছে। গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে সরকার নিশ্চয়ই এ বিষয়ে সম্পৃক্ত হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি বাস্তবায়িত হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬