ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ৫ দিনের রিমান্ড আবেদন

এক-এগারোর সময়ের প্রভাবশালী সামরিক কর্মকর্তা ও সাবেক লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ অন্তত আটটি মামলা রয়েছে। ২০০৭ সালের জরুরি অবস্থার সময় তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেনের নানা গুরুতর অভিযোগ উঠেছিল।

দীর্ঘদিন পর এই আলোচিত সেনা কর্মকর্তার গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ২০০৬-০৭ সালের রাজনৈতিক অস্থিতিশীলতার পর জারি হওয়া জরুরি অবস্থার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে এবং রিমান্ড মঞ্জুর হলে তাকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ইস্যুতে শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্কের সঙ্গে ভারতের নতুন অধ্যায়

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ৫ দিনের রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬