ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ফেসবুক রিলস থেকে মাসে ৩ লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে মেটা

ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। ফেসবুকের মাধ্যমে নির্মাতাদের আরও সক্রিয় করতে ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক একটি বিশেষ প্রোগ্রাম চালু করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে একজন নির্মাতা প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার বা প্রায় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

টিকটক ও ইউটিউব শর্টসের সাথে পাল্লা দিতে মেটা এই বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে। তবে এই আয়ের সুযোগটি মূলত নির্মাতাদের ফলোয়ার সংখ্যার ওপর নির্ভর করবে। যাদের অনুসারী ১ লাখের বেশি, তারা মাসে ১ হাজার ডলার এবং যাদের ফলোয়ার ১০ লাখের উপরে, তারা মাসে ৩ হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ পাবেন। ২০২৫ সালে মেটা বিশ্বজুড়ে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এই বিশেষ সুবিধা পেতে নির্মাতাদের কিছু কঠোর শর্ত পালন করতে হবে। প্রতি ৩০ দিনের চক্রে অন্তত ১৫টি ‘রিলস’ বা স্বল্পদৈর্ঘ্য ভিডিও পোস্ট করতে হবে। এছাড়া মাসের অন্তত ১০টি ভিন্ন দিনে কনটেন্ট আপলোড করা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, ভিডিওগুলো অবশ্যই মৌলিক হতে হবে। তবে অন্য কোনো প্ল্যাটফর্মে আগে প্রকাশিত ভিডিও ফেসবুকে শেয়ার করলে আয়ের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফেসবুক এখন ভিডিও কনটেন্টকেই তাদের প্ল্যাটফর্মের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। এই উদ্যোগের ফলে সাধারণ ব্যবহারকারীরা যেমন নতুন ও মানসম্মত কনটেন্ট পাবেন, তেমনি সৃজনশীল নির্মাতাদের জন্য পেশাদার আয়ের একটি বড় পথ উন্মোচিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ইস্যুতে শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্কের সঙ্গে ভারতের নতুন অধ্যায়

ফেসবুক রিলস থেকে মাসে ৩ লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে মেটা

আপডেট সময় : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬