ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মানব পাচার মামলায় সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে মাসুদ উদ্দিন চৌধুরী অত্যন্ত প্রভাবশালী ভূমিকায় ছিলেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে তৎকালীন শীর্ষ রাজনৈতিক নেতাদের হয়রানি ও দুর্নীতির অভিযোগসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের সময় পর্দার আড়াল থেকে যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের আটকের ঘটনায় তার ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুর ও যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৩ জন গ্রেফতার

মানব পাচার মামলায় সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬