ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বৈঠকে বসেছে বিশেষ সংসদীয় কমিটি

অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে গঠিত না হওয়ায় এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জন-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হবে। বিশেষ করে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়গুলো ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে পাস করতে হয়। অন্যথায় সেগুলোর আইনি বৈধতা থাকে না। আগামী ২ এপ্রিলের মধ্যে এই বিশেষ কমিটিকে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে অত্যন্ত দ্রুততার সঙ্গে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে শিশুমৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বৈঠকে বসেছে বিশেষ সংসদীয় কমিটি

আপডেট সময় : ০১:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬