ঢাকা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ আইজিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

আইজিপি বলেন, এবারের ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক এবং জেলা পুলিশসহ প্রতিটি ইউনিটের সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের এই নিরলস পরিশ্রমের কারণেই সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন।

অনুষ্ঠানে পুলিশ প্রধান সদর দপ্তরে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং বেসামরিক স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় অতিরিক্ত আইজিপিবৃন্দসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে শিশুমৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ আইজিপির

আপডেট সময় : ১২:২১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬