প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দেন এবং এই আন্তর্জাতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন।
রিপোর্টারের নাম 
























