জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে আসন্ন স্বাধীনতা দিবসে দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করেছে সরকার। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক নির্দেশনায় জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে ওই রাতে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবন ও স্থাপনায় কোনোভাবেই আলোকসজ্জা করা যাবে না। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ক্ষেত্রেও এই বিদ্যুৎ সাশ্রয়ী নির্দেশনা কার্যকর থাকবে।
সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় এই দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপিত হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জা থেকে বিরত থাকা জরুরি।
রিপোর্টারের নাম 
























