ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘ওয়ান-ইলেভেনের’ প্রভাবশালী সেনাকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

২০০৭ সালের বহুল আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ বা এক-এগারোর অন্যতম কুশীলব এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ডিআইজি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মাসুদ উদ্দিন চৌধুরী অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন। সেই সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। পরবর্তীতে তাকে বিতর্কিত ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির’ সমন্বয়ক করা হয়। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন কমিটির প্রধান থাকলেও নেপথ্যে মাসুদ উদ্দিন চৌধুরীই যৌথ বাহিনীর যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে জনশ্রুতি রয়েছে।

জরুরি অবস্থার সেই সময়ে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল ব্যাপক আলোচিত ও সমালোচিত। বিশেষ করে বিত্তশালীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের নানা অভিযোগও সেই সময় উঠেছিল। দীর্ঘ সময় পর এই প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তারের খবরটি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

‘ওয়ান-ইলেভেনের’ প্রভাবশালী সেনাকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬