ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বারিধারা থেকে ওয়ান-ইলেভেনের বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ওয়ান-ইলেভেনের অন্যতম আলোচিত চরিত্র এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে তারেক রহমানের ওপর নির্যাতনের নেপথ্যে তার ভূমিকা নিয়ে দীর্ঘ সময় ধরে সমালোচনা চলছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের পরামর্শে জাতীয় পার্টিতে যোগ দেন। পরবর্তীতে তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য হন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বারিধারা থেকে ওয়ান-ইলেভেনের বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬