ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বাংলাদেশিদের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিতের ঘোষণা

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিশেষ বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা এবং দেশটির ওপর অতিরিক্ত আর্থিক বোঝা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের সরকার চায় না অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে অবৈধভাবে কোনো সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ করুক। যেসব দেশের নাগরিকদের মধ্যে এ ধরনের সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে। এই সময়ের মধ্যে ভিসা প্রদান প্রক্রিয়ার নীতিমালা ও যাচাই-বাছাই পদ্ধতিগুলো পুনরায় পর্যালোচনা করা হবে।

তবে এই কড়াকড়ি কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শিক্ষার্থী, পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরির অনভিবাসী ভিসা এই স্থগিতাদেশের আওতায় পড়বে না। ফলে সাধারণ ভ্রমণকারী ও শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আগের নিয়মেই চলমান থাকবে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

বাংলাদেশিদের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিতের ঘোষণা

আপডেট সময় : ০৯:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬