ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী এই জনস্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের প্রবল চাপ সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই ঘাট এলাকায় ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে, বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়।

যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি ও ১৬টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কর্মস্থলে ফেরা মানুষের এই ভিড় আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৯:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬