ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই তিন বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েক দিনে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও শ্রীমঙ্গলে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

দেশের তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০৮:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬