ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

দেশে জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে এবং সকলের প্রয়োজন অনুযায়ী তেল প্রাপ্তি নিশ্চিত করা হবে। মন্ত্রী জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন মতো তেল কেনার অনুরোধ জানিয়েছেন।

ঈদের তৃতীয় দিন, সোমবার (২৩ মার্চ) নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। তিনি আরও জানান, বর্তমান সরকার ভর্তুকি দিয়ে হলেও তেল আমদানি অব্যাহত রেখেছে। ঈদের কারণে গত দুইদিন সরবরাহ কিছুটা ব্যাহত হলেও তা দ্রুত স্বাভাবিক হয়ে এসেছে।

এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, প্রয়োজনে জ্বালানি পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। তিনি আরও বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে অপচেষ্টা ছিল, তা সরকার সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ঈদের আগে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ঈদের আগেও পাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং প্রয়োজনে তা অব্যাহত রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

আপডেট সময় : ০৪:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬