ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জ্বালানি তেলের সংকট: ফিলিং স্টেশন মালিকদের জন্য বিশেষ সতর্কতা

দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ব্যাংক খোলার পর পে-অর্ডারের মাধ্যমে তেল সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে, এই মুহূর্তে তেল না পেয়ে অনেক পাম্পে গ্রাহকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং কিছু এলাকায় স্টেশন কর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে।

এই পরিস্থিতিতে, ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ফিলিং স্টেশন মালিকদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্টেশন কর্মীদের মারধর এবং ফিলিং স্টেশন ভাঙচুরের মতো ঘটনা প্রতিরোধের লক্ষ্যে পাম্প মালিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে যে, বিশ্বব্যাপী ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেল ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, মোটরসাইকেল ও সাধারণ ভোক্তাদের ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় বেড়েই চলেছে। এর ফলে বিভিন্ন স্থানে সাধারণ ভোক্তা ও মোটরসাইকেল চালকদের দ্বারা ফিলিং স্টেশনের কর্মীদের মারধর এবং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

এমতাবস্থায়, স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ফিলিং স্টেশন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, কোনো নির্দিষ্ট আদেশের অপেক্ষায় না থেকে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে স্টেশন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাম্পের সকল কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করে দুর্ঘটনা এড়ানোর জন্য মালিকদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পে-অর্ডার করতে না পারায় ডিপো থেকে নতুন করে তেল তুলতে না পারায় পাম্পে সরবরাহ ব্যাহত হচ্ছে বলে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির জানিয়েছেন। ঈদের ছুটির পর ব্যাংক খুললেই পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

জ্বালানি তেলের সংকট: ফিলিং স্টেশন মালিকদের জন্য বিশেষ সতর্কতা

আপডেট সময় : ০৩:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬