রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একটি ভবনের লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে। হালিমার ছেলে বাপ্পি জানান, তার মা বাড়ির ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। তারা ওই বাড়ির চতুর্থ তলায় বসবাস করেন।
রক্তাক্ত অবস্থায় হালিমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনার ব্যাপারে ডেমরা থানায় জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























