ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা: সম্পর্ক জোরদারের আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই চিঠিতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবরটি নিশ্চিত করেছে।

গত শুক্রবার পাঠানো এই চিঠিতে তারেক রহমান আশা প্রকাশ করেন যে, ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যেকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, ‘ঈদুল ফিতর একটি অত্যন্ত প্রিয় উৎসব। এই উৎসব মানুষকে সহানুভূতি, সংহতি ও সম্প্রীতির মতো চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই উৎসব ভাগাভাগি ও উদারতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। এই পবিত্র দিনটি উপলক্ষ করে আমাদের জনগণ এবং বিশ্বজুড়ে সব মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।’

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই বার্তার প্রতিক্রিয়ায় এই চিঠি পাঠানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য একটি চিঠিতে বলেছিলেন, ‘পুরোনো সমস্যাগুলো পেছনে ফেলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা: সম্পর্ক জোরদারের আহ্বান

আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬