ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যদের সঙ্গে সময় কাটালেন সেনাপ্রধান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোববার তিনি দুর্গম এই অঞ্চলে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি জানতে চান।

এ সময় সেনাপ্রধান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিকভাবে প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য তাদের উৎসাহিত করেন। সেনাপ্রধানের এই পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যদের সঙ্গে সময় কাটালেন সেনাপ্রধান

আপডেট সময় : ০২:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬