ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

১৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু ফুজাইলকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

পবিত্র ঈদুল ফিতরের দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে অপহৃত দুই বছর বয়সী শিশু কাজী ফুজাইলকে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এই বিশেষ অভিযানে মূল অপহরণকারী এমএম তানভীর (৩৫) কেও গ্রেপ্তার করা হয়েছে। এই দ্রুত ও সফল অভিযানে শিশুটির পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

র‍্যাব জানায়, রোববার (২২ মার্চ) ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সূত্রপাত ঘটেছিল ঈদের দিন (২১ মার্চ) দুপুরে, যখন ফুজাইল তার মা ও খালার সঙ্গে অসুস্থ নানাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে শিশুটি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দেয়।

কিছুক্ষণের মধ্যেই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা। তারা শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং অগ্রিম ৫০ হাজার টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। এই ঘটনায় শিশুটির বাবা মো. মাজহারুল ইসলাম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১০ দ্রুত গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীকে ধরতে অভিযান শুরু করে।

শনিবার গভীর রাতে ধলপুর এলাকায় অভিযান চালিয়ে এমএম তানভীরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকেই শিশু ফুজাইলকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তানভীর পূর্বপরিকল্পিতভাবে হাসপাতাল এলাকা থেকে শিশুটিকে অপহরণ করেছিল। পরে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করে। শিশুটি অপহরণের সময় বারবার মায়ের কাছে যেতে চাইছিল এবং কান্নাকাটি করছিল। তাকে খেলনা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

১৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশু ফুজাইলকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬