ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকেরা

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির পর রবিবার (৯ নভেম্বর) থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ এ তথ্য জানান।

তিনি জানান, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) থেকে শহিদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন শতাধিক। অনেকের হাতে-পায়ে-পেটে রাবার বুলেটের আঘাত পেয়েছেন। মো. আলামিন নামের একজন রিকশা ড্রাইভার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক জোট আকাসের আওতায় অত্যাধুনিক পানির নিচের ড্রোন প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকেরা

আপডেট সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫