ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

উত্তরায় গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) ভোরে আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ হোসেনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নওয়াপাড়া গ্রামে।

নিহতের ভগ্নিপতি সাইদুল ইসলাম জানান, ভোর সোয়া চারটার দিকে ইউসুফ ভ্যানে করে মাছ নিয়ে আজমপুর এলাকায় আসেন। বি.এন.এস ফ্লাইওভারের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত ইউসুফকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “উত্তরা পশ্চিম থানার আজমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মাছ ব্যবসায়ীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

উত্তরায় গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫