ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ঈদের পরদিন লন্ডন যাত্রা ডা. জুবাইদা রহমানের

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের পরদিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রবিবার (২২ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের পথে যাত্রা করেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ডা. জুবাইদা রহমানের যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাতে পারেননি। এর আগে, শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা।

ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন। পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী, সন্তান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর পরিবারসহ প্রিয়জনদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

ঈদের পরদিন লন্ডন যাত্রা ডা. জুবাইদা রহমানের

আপডেট সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬