ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শহীদ হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি কলকাতায় বিশেষ আদালতে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত, ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের বিশেষ আদালতে হাজির করা হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে ১৪ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে উপস্থাপন করা হয়। এরপর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ৭ মার্চ রাতে, বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে, পশ্চিমবঙ্গের একটি আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

অন্যদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে প্রবেশে সহায়তাকারী ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গত ১৩ মার্চ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিল। রিমান্ড শেষে, গত শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

শহীদ হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি কলকাতায় বিশেষ আদালতে

আপডেট সময় : ০২:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬