ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি এখন কারাগারে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগরের বিশেষ আদালত। রবিবার দুপুর দেড়টার দিকে আদালত এই আদেশ প্রদান করে। এর আগে, ১৪ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানির পর আদালত তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছে।

গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে। এরপর তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত। অন্যদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে সাত দিনের রিমান্ডে দেন আদালত। রিমান্ড শেষে গত শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি এখন কারাগারে

আপডেট সময় : ০২:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬