ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জ্বালানি তেলের দুষ্প্রাপ্যতায় রাজধানীতে অচলবস্থা, ভোগান্তির শেষ নেই

ঈদের ছুটির মধ্যে জ্বালানি তেলের সরবরাহ সংকট তীব্র আকার ধারণ করেছে। ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় রাজধানী ঢাকা ও এর আশপাশের প্রায় সব পেট্রোল পাম্পে ‘বন্ধ’ বা ‘তেল নেই’ নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।

ঈদের দিন সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনীর মালিকানাধীন বিজয় সরণিসংলগ্ন ট্রাস্ট ফুয়েল স্টেশন ছাড়া আর কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এই একটি পাম্পে তেল নিতে আসা গাড়ির দীর্ঘ সারি ক্যান্টনমেন্টের তৃতীয় গেট পেরিয়ে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে অবস্থিত ব্যস্ততম পেট্রোল পাম্পটিও ‘বন্ধ’ অবস্থায় রয়েছে।

তেজগাঁও সাতরাস্তা মোড়ের সিটি ফুয়েল স্টেশন এবং মহাখালী বাস টার্মিনাল এলাকার সকল পাম্পই বন্ধ রাখা হয়েছে। এয়ারপোর্ট রোডের খিলক্ষেত এলাকার পাম্পগুলোতে কেবল সিএনজি রিফুয়েলিং হলেও পেট্রোল ও অকটেনের সরবরাহ সম্পূর্ণ বন্ধ। শহরের অন্যান্য এলাকাতেও একই চিত্র লক্ষ্য করা গেছে।

ঈদে জরুরি কাজে বা বেড়াতে বের হওয়া চালকরা তেল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। জ্বালানির অভাবে অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়েছে, এমনকি কিছু চালককে যাত্রীদের নিয়ে ধাক্কা দিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। জ্বালানির এই হাহাকার কবে শেষ হবে, তা কেউ বলতে পারছে না। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য যানবাহন পাওয়া যাবে কিনা, তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

বিশেষ করে ডিজেলের সরবরাহ অব্যাহত না থাকলে বাস চলাচল কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ঈদে বাড়ি যাওয়া লক্ষ লক্ষ মানুষ শহরে ফিরতে প্রয়োজনীয় যানবাহন পাবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

জ্বালানি তেলের দুষ্প্রাপ্যতায় রাজধানীতে অচলবস্থা, ভোগান্তির শেষ নেই

আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬