ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা পেলেন তিন বিশিষ্ট সাংবাদিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের তিনজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান, দ্য নিউ নেশন-এর সম্পাদক মো. মোকাররম হোসেন এবং আনিস আলমগীর প্রধানমন্ত্রীর কাছ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পেয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী নিজে এই তিন সাংবাদিককে ফোন করে তাদের কুশল জানতে চান এবং ঈদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ঈদের দিন এমন অপ্রত্যাশিত ফোন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, উৎসবের দিনে সরকার প্রধানের এমন সৌজন্যতা তাকে মুগ্ধ করেছে।

অন্যদিকে, আনিস আলমগীর জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ও তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা পেলেন তিন বিশিষ্ট সাংবাদিক

আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬