ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ঈদের দ্বিতীয় দিনে প্রাণবন্ত ঢাকা যেন এক শান্ত নগরী

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা এক অন্যরকম শান্ত ও নিরিবিলি রূপে সেজে উঠেছে। ছুটির আমেজ এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বহু মানুষ ঢাকা ছেড়েছেন, যার ফলে চিরচেনা যানজট, কোলাহল এবং ব্যস্ততা থেকে শহরটি যেন মুক্তি পেয়েছে।

রাজধানীর প্রায় প্রতিটি এলাকাতেই মানুষের আনাগোনা কমে গেছে। স্কুল-কলেজ, কলকারখানা এবং বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় শহরজুড়ে এক নিস্তব্ধতা বিরাজ করছে। কর্মব্যস্ত জীবনের তাড়া নেই, গণপরিবহনের জন্য অপেক্ষা করারও প্রয়োজন হচ্ছে না। মোহাম্মদপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ এবং মিরপুরের মতো জনবহুল ও ব্যস্ততম এলাকাগুলোতেও তুলনামূলকভাবে মানুষের উপস্থিতি অনেক কম দেখা গেছে।

মোহাম্মদপুরের এক দোকানদার রুবেল মিয়া জানান, ঈদের দিন রাস্তায় কিছু লোক চলাচল করলেও রবিবার সকালে তেমন ভিড় দেখা যায়নি। যারা ঢাকায় আছেন, তারা নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। ফার্মগেটের অটোরিকশাচালক হাসান আলীও একই কথা বলেছেন। তিনি জানান, ঈদের দিন যাত্রী থাকলেও আজ (রবিবার) যাত্রী কম। ভাড়ার পরিমাণ কমালেও তেমন যাত্রী মিলছে না। তবে দুপুরের পর যাত্রী কিছুটা বাড়বে বলে তিনি আশা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

ঈদের দ্বিতীয় দিনে প্রাণবন্ত ঢাকা যেন এক শান্ত নগরী

আপডেট সময় : ১০:০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬