দেশের ১৯টি জেলায় আজ সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাও এই ঝড়ের আওতায় থাকতে পারে।
গতকাল শনিবার (২১ মার্চ) দিনগত রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।
রিপোর্টারের নাম 
























