পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি ৯ম পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
পরবর্তীতে, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে শুভেচ্ছা বিনিময় করেন।
অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, তাদের পরিবারবর্গ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























