ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ত্যাগ ও ভালোবাসার বার্তা নিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর

মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এক মাস সিয়াম সাধনার পর আজ সকালে দেশের সকল ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দেশের অনেক স্থানে ঈদের দিনে বৃষ্টি হলেও তা মুসল্লিদের নামাজ আদায়ে বাধা সৃষ্টি করতে পারেনি।

ঈদুল ফিতর উপলক্ষে শহর ও গ্রামজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন পোশাকে সজ্জিত হয়ে সবাই পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ঘরে ঘরে তৈরি হচ্ছে সেমাই, পায়েসসহ নানা সুস্বাদু খাবার। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য অনেকেই ছুটে গেছেন নিজ গ্রামের বাড়িতে, যার ফলে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা।

ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু সদন, আশ্রয় কেন্দ্র এবং কারাগারগুলোতে বিশেষ উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

দেশের প্রতিটি মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়েছে। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

ঈদ উল ফিতরের নামাজ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ত্যাগ ও ভালোবাসার বার্তা নিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর

আপডেট সময় : ১০:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬