ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করলে শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকায় আজিমপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন ছোটমণি নিবাস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সমাজে পিতৃ-মাতৃহীন, পরিত্যক্ত, উদ্ধারকৃত বিপন্ন এবং হাসপাতাল থেকে আসা শিশুদের গ্রহণ, রক্ষণাবেক্ষণ এবং মাতৃস্নেহে লালন-পালনের জন্য আমাদের যেমন করণীয় আছে, তেমনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ছোট বাচ্চাদের দায়িত্ব নেওয়া এবং তাদের লালন-পালন করা অত্যন্ত কঠিন একটি কাজ। তাদের সেবা-যত্নের প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। নিজের বাড়িতে যে শিশু বেড়ে ওঠে, ঠিক একই রকম যত্ন ও ভালোবাসা দিয়ে তাদেরও গড়ে তুলতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের খোঁজখবর নেন, তাদের কোলে তুলে আদর করেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তিনি শিশুদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং তাদের সার্বিক অবস্থার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও খাবারের মানও পরীক্ষা করেন।

তিনি বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এবং রোগমুক্ত রাখতে তাদের খাবার ও ওষুধ নিয়মিত দিতে হবে। এছাড়াও, সকল বিছানার কাপড় গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে, যা শিশুদের রোগাক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে।

এছাড়াও, মন্ত্রী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানালেন সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬