ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

প্রতিকূলতা সত্ত্বেও আস-সুন্নাহ ফাউন্ডেশনে ১০ হাজার মুসল্লির ঈদ জামাত

আস-সুন্নাহ ফাউন্ডেশন চতুর্থবারের মতো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উন্মুক্ত মাঠে ঈদের জামাতের আয়োজন করে। প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক মুসল্লি এই অনুষ্ঠানে অংশ নেন, যা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার (২১ মার্চ) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের ভাষ্যমতে, প্রায় তিন বিঘা বিস্তৃত ঈদগাহ মাঠ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় অতিরিক্ত অংশগ্রহণকারীরা পার্শ্ববর্তী আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় করেন। সব মিলিয়ে প্রায় ১০ হাজার মুসল্লি এই জামাতে অংশ নেন, যাদের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের জেলা থেকে আগত মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। তরুণ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিশু-কিশোরদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ঈদ উপলক্ষে মুসল্লিদের জন্য পায়েস, খেজুর, পানি ও কফির আপ্যায়নের ব্যবস্থা ছিল। শিশুদের জন্য বিনামূল্যে রাইডের ব্যবস্থা এবং সকলের জন্য বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়। নারীদের জন্য শরীয়তসম্মত পর্দার পরিবেশে মেহেদি পরার সুযোগও ছিল।

তাছাড়া, আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। আয়োজকরা দূর-দূরান্ত থেকে আগত মুসল্লি এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যারা এই আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবশেষে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

প্রতিকূলতা সত্ত্বেও আস-সুন্নাহ ফাউন্ডেশনে ১০ হাজার মুসল্লির ঈদ জামাত

আপডেট সময় : ০৯:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬