ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব: জামায়াত আমির

দেশে পুনরায় ভয়ের সংস্কৃতি ফিরে আসলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি আর ফিরে আসুক তা কেউ চায় না, আমরাও চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হোন না কেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। আমরা আর ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আসতে দেব না। এই পবিত্র ঈদের দিনে আল্লাহ তা’আলা যেন আমাদের বৈষম্যমুক্ত, সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করেন।

সংসদের বিরোধী দলীয় এই নেতা আরও বলেন, বিভিন্ন কারণে এবার মানুষের ঈদযাত্রা অনেক বেশি দুর্ভোগের শিকার হয়েছে। আশা করি, ভবিষ্যতে আর এমন দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা হবে না। তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার সুখ-শান্তি কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ: বাম ভোটারদের সমর্থনে বিজেপির অপ্রত্যাশিত জয়?

ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব: জামায়াত আমির

আপডেট সময় : ০৮:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬