ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গণতন্ত্রের নবযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান স্পিকারের

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। তিনি আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সংসদ এবং দেশের জনগণ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে।

শনিবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ বিপুল আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করি, এই জাতীয় সংসদের সদস্যরা জনগণের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবেন।’

স্পিকার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই যুদ্ধ ভবিষ্যতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে। তিনি আল্লাহর কাছে এই যুদ্ধ দ্রুত অবসানের জন্য প্রার্থনা করেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রগুলো যেন নিজেদের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে জনগণের অর্থনৈতিক উন্নতি সাধনে সক্ষম হয়, সে জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’ তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গণতন্ত্রের নবযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান স্পিকারের

আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬