ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজারবাগে পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিলেন পুলিশ মহাপরিদর্শক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ঈদের জামাতে নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় আয়োজিত এই বিশেষ জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে আইজিপি উপস্থিত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরবর্তীতে, আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রাজারবাগে পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিলেন পুলিশ মহাপরিদর্শক

আপডেট সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬