ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মগবাজারে প্রেমঘটিত দ্বন্দ্বে স্কুলছাত্র খুন: ৩ জন আটক

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী জানিয়েছেন, শুক্রবার (২০ মার্চ) রাতে মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে রাব্বি তার এক সঙ্গিনীসহ উপস্থিত ছিল। এসময় ৫-৬ জন যুবক তাকে আটক করে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটের সময়ে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে, অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাব্বি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে। সে বর্তমানে মগবাজার নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো। এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মগবাজারে প্রেমঘটিত দ্বন্দ্বে স্কুলছাত্র খুন: ৩ জন আটক

আপডেট সময় : ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬