ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

তথ্যমন্ত্রী নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন তার নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই ঈদের জামাতে মন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তথ্যমন্ত্রী উপস্থিত মুসল্লি ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল জিজ্ঞাসা করেন।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

তথ্যমন্ত্রী নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন

আপডেট সময় : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬