পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এই আয়োজনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের জন্য নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে মানুষের ঢল নামে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ দলে দলে সেখানে জড়ো হন। সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই সেখানে ভিড় বাড়তে শুরু করে। সকালের এই জনস্রোত পরবর্তীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়।
এর আগে, সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।
সারাদিন ধরে প্রধানমন্ত্রী কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ করা গেছে।
রিপোর্টারের নাম 
























