ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গণভোটের রায় কার্যকর করা হবেই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় কার্যকর করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, গণভোটের বিষয়টি ইতিমধ্যেই সংসদে উত্থাপন করা হয়েছে এবং স্পিকার তা আমলে নিয়েছেন, যা আলোচনার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, জনগণ গণভোট এবং সংসদ নির্বাচনের উভয় ভোটই তাদের দিয়েছেন। একটি ভোট যদি বৈধ হয়, তবে অন্যটি কেন অবৈধ হবে? সরকারি দল যত দ্রুত এই সত্য উপলব্ধি করবে, ততই সংকট নিরসন হবে।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে মনিপুর গার্লস স্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আল্লাহর বিশেষ নেয়ামত। তিনি শহীদ, আহত, পঙ্গু এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন।

ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু এবার ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি ছিল চরমে। বিশেষ করে, পরিবহণ ভাড়ার নৈরাজ্য মানুষকে অত্যন্ত ব্যথিত করেছে। স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘব না হলে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অমানবিক ঘটনাকে তিনি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তুলনা করেন এবং এর তীব্র নিন্দা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গণভোটের রায় কার্যকর করা হবেই: জামায়াত আমির

আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬