জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নিচে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এই জামাত অনুষ্ঠিত হয়। জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এই জামাতে অংশগ্রহণ করেন।
এ বছর প্রথমবারের মতো নারীদের জন্য ঈদের জামাতের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলাও এই জামাতে অংশগ্রহণ করেন।
স্পিকারের নির্দেশনা অনুযায়ী, মুসল্লিদের সুবিধা এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নিচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে খেজুর পরিবেশন করা হয়।
ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
রিপোর্টারের নাম 
























